× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

ইতিহাস গড়বেন নেইমার

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০১৬

ক্রীড়া ডেস্ক: ২০১৩ সালে বার্সেলোনায় যোগ দেন নেইমার। কাতালান ক্লাবটিতে প্রথম মৌসুমটি ব্যয় করেন নিজেকে মানিয়ে নিতেই। এরপর থেকে পিছু ফিরে তাকাতে হয়নি ব্রাজিল অধিনায়ককে। বর্তমানে রেকর্ড ট্রান্সফারে সেলেসাও অধিনায়ককে পেতে প্রস্তুত রয়েছে ইউরোপের দামি ক্লাবগুলো। তাই ভবিষ্যতে প্রতিভাবান এই তারকা মেসি, রোনালদোর মতো ইতিহাস গড়বেন বলে মনে করছেন স্প্যানিশ তারকা গাইজকা মেন্ডেইতা।

গত মৌসুমে বার্সেলোনা ও ব্রাজিলের হয়ে অসাধারণ পারফরম্যান্সের জন্য ২০১৫ সালে ফিফার বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় ঠাঁই পান নেইমার। সময়ের সেরা মেসি ও রোনালদো সঙ্গে এত অল্প বয়সেই জায়গা করে নিয়ে সকলের নজর কেড়েছেন  তিনি। তাই প্রতিভাবান এই তারকা অচিরেই ইতিহাস সৃষ্টি করবেন বলে বিশ্বাস গাইজকা মেন্ডেইতার।

গোল ডট কমকে দেওয়া সাক্ষাতকারে মেন্ডেইতা বলেন, ‘রোনালদো ও মেসি ইতোমধ্যেই ইতিহাস সৃষ্টি করেছে। নেইমারও সে পথে হাঁটছে। আমার বিশ্বাস, মেসি-রোনালদোর পথ ধরে নেইমারও ইতিহাস গড়বে। কিন্তু, নম্রতা ও পরিপূর্ণ সাফল্য লাভের জন্য প্রেরণা না থাকলে প্রতিভা কিছুই না। সকলেই তা অর্জণ করতে চায়।’

প্রাক্তন এই স্প্যানিশ ও বার্সা মিডফিল্ডার বলেন, ‘তিনজনই প্রতিদিন কঠোর পরিশ্রম করে যাচ্ছে এবং সেরা পারফরম্যান্স দিয়ে একে অপরকে আরো ভালো করার তাগিদ দিচ্ছে।’

গতবারের মতো এবারও দারুণ ফর্মে রয়েছেন নেইমার। বার্সেলোনার হয়ে ব্রাজিলিয়ান অধিনায়ক চলতি মৌসুমে ইতোমধ্যেই সব প্রতিযোগিতায় ২০ গোল করেছেন। তাছাড়া সতীর্তদের করা ১৭টি গোলেও অবদান রয়েছে ২৩ বছর বয়সি তারকা।


এ ক্যটাগরির আরো খবর..