× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

জিম্বাবুয়ে বাঁচা-মরার লড়াইয়ে জিতল

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০১৬

ক্রীড়া ডেস্ক: হারলেই সিরিজ শেষ- এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে চতুর্থ ওয়ানডে খেলতে নেমেছিল জিম্বাবুইয়ানরা। তবে ম্যাচটা জিতেই সিরিজ বাঁচিয়ে রেখেছে এল্টন চিগুম্বুরার দল।

চামু চিবাবার অলরাউন্ড নৈপুণ্যে সোমবার আফগানিস্তানকে ৬৫ রানে হারিয়েছে জিম্বাবুয়ে। পাঁচ ম্যাচ সিরিজে এখন ২-২ সমতা। যার অর্থ সিরিজের নিষ্পত্তি হচ্ছে পঞ্চম ও শেষ ওয়ানডেতেই। সিরিজ নির্ধারণী ম্যাচটা হবে আগামী বুধবার।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে পাঁচ বল বাকি থাকতে অলআউট হওয়ার আগে ২২৬ রান করেছিল জিম্বাবুয়ে। যদিও তাদের স্কোরটা আরো বড় হওয়ার কথা ছিল, অলআউট হওয়াটাও ছিল অবাক করা।

পিটার মুর ও চামু চিবাবার উদ্বোধনী জুটিতেই ২২.৫ ওভারে ৯২ রান এসেছিল। কিন্তু বাকি ব্যাটসম্যানরা বড় ইনিংস খেলতে ব্যর্থ হলে শেষ পর্যন্ত পাঁচ বল বাকি থাকতেই অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে।

দলের পক্ষে চিবাবা সর্বোচ্চ ৫৩ রান করেন। মুরের ব্যাট থেকে আসে ৫২ রান। আফগানিস্তানের হয়ে দৌলত জারদান ও রশিদ খান ৩টি করে উইকেট নেন।

জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪৫ ওভারে ১৬১ রানেই গুটিয়ে যায় আফগানিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান আসে মোহাম্মদ শাহজাদের ব্যাট থেকে।

আফগানদের ইনিংস প্রায় একাই গুঁড়িয়ে দেন চামু চিবাবা। তিনি মিডিয়াম পেসে ২৫ রানে নেন ৪ উইকেট। নেভিল জাদজিভা, লুক জংউই ও গ্রায়েম ক্রেমারের ঝুলিতে জমা পড়ে ২টি করে উইকেট।


এ ক্যটাগরির আরো খবর..