× Banner
সর্বশেষ
সরকার ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে – কৃষিমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে যা জানালেন পানি সম্পদমন্ত্রী ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল ও সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ – অর্থমন্ত্রী নতুন কারিকুলামে কোচিং নির্ভরতা কমবে – শিক্ষামন্ত্রী নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে স্থগিতাদেশ চেয়ে রিট গণমাধ্যমকে নিখুঁত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত তিন বছরের মধ্যে পাট বীজে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ – কৃষিমন্ত্রী সোনার দাম ভরিতে এক লাফে বাড়লো ৫৪৮২ টাকা

ইতালি-ওয়েলসের শুরু জয়ে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০১৬

ক্রীড়া ডেস্ক: ইতালি ও ওয়েলস জয় দিয়েই ২০১৮ রাশিয়া বিশ্বকাপের টিকিট পাওয়ার মিশন শুরু করেছে।

ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বে সোমবার রাতে ‘জি’ গ্রুপের ম্যাচে ইসরায়েলকে ৩-১ গোলে হারিয়েছে ইতালি।

অন্যদিকে ‘ডি’ গ্রুপে রিয়াল মাদ্রিদ তারকা গ্যারেথ বেলের জোড়া গোলে মলডোভাকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে ওয়েলস।

হাইফায় ম্যাচের ১৪ মিনিটে ইতালিকে এগিয়ে দেন গ্রাজিয়ানো পেল্লে। ৩১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন অ্যান্তোনিও কানদ্রেভা।

তিন মিনিট পরেই অবশ্য ইসরায়েলের হয়ে ব্যবধান কমান বেন চাইম। তবে ৮৩ মিনিটে সিরো ইম্মোবিলের গোলে শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালি।

অন্যদিকে নিজেদের মাঠে মলডোভার বিপক্ষে গোল পেতে ওয়েলস সমর্থকদের অপেক্ষায় থাকতে হয়েছে ম্যাচের ৩৮ মিনিট পর্যন্ত। স্বাগতিকদের এগিয়ে দেন স্যাম ভোকেস।

বিরতির আগেই (৪৪ মিনিট) অবশ্য ব্যবধান দ্বিগুণ করেন জো অ্যালেন। বিরতির পর শুরুতেই (৫০ মিনিট) স্কোরলাইন ৩-০ করেন রিয়াল মাদ্রিদ উইঙ্গার বেল। যোগ করা সময়ে বেলের দ্বিতীয় গোলে ৪-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

দিনের অন্যান্য ম্যাচের ফল:

গ্রুপ ‘ডি’

জর্জিয়া ১-২ অস্ট্রিয়া

সার্বিয়া ২-২ রিপাবলিক অব আয়ারল্যান্ড

গ্রুপ ‘আই’

ক্রোয়েশিয়া ১-১ তুরস্ক

ইউক্রেইন ১-১ আইসল্যান্ড

ফিনল্যান্ড ১-১ কোসোভো

গ্রুপ ‘জি’

আলবেনিয়া ১-১ মেসাডোনিয়া


এ ক্যটাগরির আরো খবর..