ই-কমার্স ব্যবহারে জনগণকে উৎসাহিত করুন -যুব প্রতিমন্ত্রী

ই-কমার্স ব্যবহারে জনগণকে উৎসাহিত করুন -যুব প্রতিমন্ত্রী

ঢাকা: কমার্স ব্যবহারে জনগণকে উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

আজ ইকমার্স ওয়েব kidorkarbd.com (কী দরকার বিডি ডট কম) এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী সকল উদ্যোক্তাদের প্রতি এ আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশকে এগিয়ে নিতে মানুষকে ইকমার্স সাইটগুলোর সাথে পরিচয় করাতে হবে এবং সেগুলো ব্যবহারে কী কী সুবিধা রয়েছে, তা জানাতে হবে । সরকারের পাশাপাশি শিল্প উদ্যোক্তাদের এ কাজে এগিয়ে আসতে হবে।

ডিজিটাল এবং ইকমার্স পদ্ধতি যে কতটা প্রয়োজন, করোনা মহামারি তা সবাইকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছে, বলেন জাহিদ আহসান রাসেল।

উত্তরার সাত নম্বর সেক্টরে রবীন্দ্র সরণির একটি রেস্তোরাঁয় আয়োজিত এ অনুষ্ঠানে পোর্টালটির চেয়ারম্যান মোঃ ইসমাইল হোসাইনের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে স্থানীয় সংসদ সদস্য হাবিব হাসান, বিশেষ অতিথি হিসেবে এশিয়ান গ্রুপ অভ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান হারুনঅররশীদ, চায়নাবাংলা সিরামিক্সের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সিরাজুল ইসলাম মোল্লা বক্তব্য রাখেন। জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের খতিব আল্লামা মহিউদ্দিন কাসেমী এ সময় পোর্টালটির ভবিষ্যৎ উন্নতি কামনায় মোনাজাত পরিচালনা করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।