আর্থিক কারণে কোন শিক্ষার্থী যেন শিক্ষা থেকে বঞ্চিত না হন”-আনিসুর রহমান তালুকদার

আর্থিক কারণে কোন শিক্ষার্থী যেন শিক্ষা থেকে বঞ্চিত না হন”-আনিসুর রহমান তালুকদার

“২৪ এর গণঅভ্যুত্থান পরবর্তী নতুন এ বাংলাদেশ আর্থিক কারণে যেন কোন একটি শিক্ষার্থীও শিক্ষা থেকে ঝরে না যান কিংবা বঞ্চিত না হন এটা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ” আজ বৃহস্পতিবার বিকাল ৪টার মাদারীপুরেরনকালকিনি উপজেলার এনায়েত নগর ইউনিয়নের খালেকেরহাট উচ্চ বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্কুল শিক্ষার্থীদের পোশাক সামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।

এ সময় তিনি আরোও বলেন, ইতিমধ্যেই ২৪এর গণঅভ্যুত্থানে আঘাত পেয়ে হাত-পা হারানো, চোখ হারানো কিংবা শহীদ হয়েছেন এমন অনেক পরিবারের দায়িত্ব আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিয়েছেন। দেশকে একটি উন্নত দেশে রূপান্তরে যেন কোন একটি শিক্ষার্থীও শিক্ষা থেকে ঝরে না যান সে দিকেও সকল নেতাকর্মীকে সজাগ দৃষ্টি রাখার নির্দেশ প্রদান করেছেন। এরই ধারাবাহিকতায় আমরা আমাদের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল কিংবা আমাদের অন্যান্য যে ভাত্রিপ্রতিম সংগঠন আছে এ সব সংগঠনের নেতাকর্মীরা সোচ্চার আছি।

তিনি আরোও বলেন, আপনারা সকলেই নিজ নিজ এলাকার প্রতিষ্ঠানের দিকে খেয়াল রাখবেন যাতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে যথাযথভাবে শিক্ষা প্রদান করা হয়, যাতে করে শিক্ষার্থীরা সঠিকভাবে জ্ঞান অর্জন করতে পারেন এবং মনে রাখবেন শিক্ষার্থীদের জ্ঞানের আলোয় আলোকিত হবে আমাদের এই দেশ।

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সদস্য সচিব জাহান্দার আলী জাহান, অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক ব্যাপারী, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সী, উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সরদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাজমুল হোসেন চৌকিদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম হাওলাদার, উপজেলা যুবদলের নেতা শামীম হোসেন মোল্লা, উপজেলা যুবদল নেতা কাওছার হোসেন নান্না প্রমূখ সহ স্কুলের ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দ।

আলোচনা সভার শেষে শিক্ষার্থীদের হাতে উপহার সামগ্রী তুলে দেন কেন্দ্রীয় বিএনপি’র সহ-গণশিক্ষা শিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।