× Banner
সর্বশেষ
আজ বিশ্বকাপে শেষ ষোলোতে মাঠে নামছে আর্জেন্টিনা, টিভিতে যা দেখবেন শুরুতেই ডি কেটেলারের গোলে এগিয়ে বেলজিয়াম, নিষেধাজ্ঞা স্থগিতে খেলছেন বালোগান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অধিকতর বাংলাদেশি শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান আজ ২২ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৭ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেরিনোর শেষ মুহূর্তের গোলে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন মাদারীপুরে আটক মাদক ব্যবসায়ীকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিলো সহযোগিরা, ৩০০ পিস ইয়াবা উদ্ধার শিক্ষা ও অবকাঠামো খাতে বড় পরিবর্তন আসছে শার্শায়: এমপি সাবেরা নাজমুল আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান

আজ প্রথম ধাপের মনোনয়নপত্র জমার শেষ দিন

admin
হালনাগাদ: সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: দলভাবে অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপের মনোনয়নপত্র বিক্রি ও জমার দিন শেষ হচ্ছে আজ সোমবার। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এই ধাপের ৭৩৯ ইউপির চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য পদের সম্ভাব্য প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবেন।

সারাদেশের মোট চার হাজার ২৭৯ ইউপিতে ভোটগ্রহণ মার্চে শুরু হয়ে চলবে জুন পর্যন্ত। আগামী ২২ মার্চ প্রথম ধাপে ৭৫২ ইউপিতে ভোটগ্রহণের ঘোষণা দিলেও পরবর্তী সময়ে তফসিলের তালিকা থেকে ১৩টি ইউপিকে বাদ দেয় নির্বাচন কমিশন। সীমানা ও আইনি জটিলতার কারণে এসব ইউপিকে বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন ইসির নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখার সহকারী সচিব আশফাকুর রহমান। সংশোধিত তালিকা অনুযায়ী প্রথম ধাপে ভোটগ্রহণ হচ্ছে ৭৩৯টি ইউনিয়ন পরিষদে। এই ধাপের মনোনয়নপত্র বাছাই হবে আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় রাখা হয়েছে ২ মার্চ।

ইসির ঘোষিত সময় অনুযায়ী ইউপির দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ হবে ৩১ মার্চ। ৭১০টি ইউপিতে ভোট হবে এই ধাপে। তৃতীয় ধাপে ৭১১ ইউপিতে ভোটগ্রহণ হবে ২৩ এপ্রিল। চতুর্থ ধাপে ৭২৮ ইউপিতে ভোটগ্রহণ হবে ৭ মে। পঞ্চম ধাপে ৭১৪টি ইউপির ভোটগ্রহণ করা হবে ২৮ মে এবং সর্বশেষ ষষ্ঠ ধাপে ৬৬০টি ইউপিতে ভোট হবে আগামী ৪ জুন। স্থানীয়ভাবে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা নিজ নিজ এলাকায় এ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।


এ ক্যটাগরির আরো খবর..