আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় ‘মাদক ও সন্ত্রাসমুক্ত’ রাখার অঙ্গীকার নিয়ে গৈলা ইউনিয়ন পরিষদের উদ্যেগে সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে গৈলা ইউনিয়ন পরিষদের হলরুমে ইউপি চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ লিমনের সভাপতিত্বে ‘মাদক ও সন্ত্রাসমুক্ত’ রাখার অঙ্গীকার সভায় বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, সাবেক শিক্ষক তারক চন্দ্র দে, এসআই এনামুল হক, সমাজ সেবক মোহাম্মাদ আলী আকন, প্রেসক্লাব সভাপতি অপূর্ব লাল সরকার, সাধারন সম্পাদক এসএম শামীম, গৈলা ইউপি সদস্য সবুজ বেপারী, মশিউর রহমান সরদারসহ নেতৃবৃন্দ।





