আগৈলঝাড়া(বরিশাল)প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউনের মধ্যে মাস্ক না পরে বাহিরে বের হওয়া ও মাস্ক না পরে ব্যবসা করায় ব্যবসায়ীদের ভ্রাম্যমাণ আদালতের বিচারক ২১জনকে ৬হাজার ৮শত টাকা জরিমানা করেছেন।
গতকাল সোমবার সকালে উপজেলার সাহেবেরহাট, বারপাইকা বাজার, বাগধা বাজার, কালুরপাড়, আস্কর, জোবারপাড়সহ বিভিন্ন স্থানে মাস্ক না পরে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করায় ২১জনকে ৬হাজার ৮শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আবুল হাশেম। ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন, থানার এসআই মনিরুজ্জামান ও উপজেলা নির্বাহী অফিসের পেশকার মো.ছিদ্দিক মিয়াসহ প্রমুখ।


