বরিশালের আ+গৈলঝাড়ায় মাছ চুরি করতে দেখে ফেলায় সাড়ে তিন বছরের শিশুকে চোরদের হত্যার ভয়ভীতি দেখানোর কারনে অসুস্থ হয়ে শিশু মৃত্যুর অভিযোগে স্থানীয়দের বিক্ষোভ।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করে শিশুর লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।মারা যাওয়া শিশুর বাবা উপজেলার বাকাল গ্রামের দিনমজুর নজরুল হাওলাদার ও মা মারুফা বেগম জানান, তাদের মাত্র সাড়ে তিন বছর বয়সী ছেলে মুন্নাকে সোমবার সন্ধ্যায় ঘরে রেখে পুকুরের ঘাটে কাজ করতে যান মা মারুফা বেগম।
ঘরে কেউ না থাকার সুযোগে বিক্রির উদ্যেশ্যে ঘরে রাখা পাতিলে কৈ, শিং (জিলায়ল মাছ) মাছ চুরি করে একই গ্রামের কালু খাঁনের ছেলে মাদকসেবী শাহিন খাঁন ও কমল রায়ের ছেলে মাদকসেবী কল্যাণ রায়। মাছ চুরির সময় চোরদের দেখে ফেলায় তারা শিশুটিকে হত্যার ভয়ভীতি দেখিয়ে পালিয়ে যায়।
শিশুটির বাবা খোঁজ নিয়ে জানতে পারেন তার ঘর থেকে চুরির যাওয়া মাছ বিক্রির জন্য একই গ্রামের ভ্যান চালক রবিউল ফকির বাজারে নিয়ে যায়। রবিউলকে ধরে জানতে পারেন চোরদের পরিচয়। এরপর অভিযুক্ত চোরদের সাথে নিয়ে স্থানীয় এক মাদক কারবারীর বাড়ি থেকে সোমবার রাতেই উদ্ধার করা হয় নজরুল হাওলাদারের চুরি যাওয়া মাছ।
চোরদের ভয়ভিিত দেখানোর কারণে মঙ্গলবার ভোড়ে শিমূ মুন্না গুরুতর অসুস্থ হয়ে পরলে প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। কিন্তু গোপালগঞ্জের একটি হাসপাতালে শিশুটির আত্মীয় থাকায় চিকিৎসার জন্য সেখানে নিয়ে যায় শিশুটির স্বজনেরা।
গোপালগঞ্জ হাসপাতালে শিশুটির অবস্থা আরও খারাপ হওয়ায় শিশু মুন্নাকে নিয়ে পুনরায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে রওনা হলে মঙ্গলবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে পথেই মারা যায় শিশুটি।পরিবারসহ স্থানীয়দের দাবী হত্যার ভয় দেখানোর জন্যই আতংকিত হয়ে অসুস্থ্য হয়ে শিশু মুন্না মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এঘটনায় মঙ্গলবার রাতে অভিযুক্ত চোরদের বিচারের দাবী জানিয়ে বিক্ষোভ করে এলাকাবাসী। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে শিশুটির মরদেহ থানায় নিয়ে আসে পুলিশ।
থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশংকর মল্লিক জানান, লাশ উদ্ধার করে থানায় নেয়ার সত্যতা স্বীকার করে বলেন অভিযোগের ভিত্তিতে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।



