× Banner
সর্বশেষ
কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়, ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী

আগৈলঝাড়ায় চার ইউপি সদস্যর শপথ গ্রহণ সম্পন্ন

admin
হালনাগাদ: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০১৬

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতা:
বরিশালের আগৈলঝাড়ায় প্রথম দফার স্থগিতকৃত ইউপি নির্বাচনে বিজয়ী চার সদস্যর শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী তারিক সালম তার অফিসে নব নির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

শপথ বাক্য গ্রহণ করা সদস্যরা হলেন বাকাল ইউনিয়নের সংরক্ষিত ১নং ওয়ার্ড সদস্য সান্তনা বেগম, ওয়ার্ডের সাধারণ সদস্য ইসহাক আলম পাইক, বাগধা ইউনিয়নের সংরক্ষিত ২নং ওয়ার্ড সদস্য চায়না বেগম ও ৬নং ওয়ার্ডের সাধারণ সদস্য মেহেদী হাসান মিথুন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, ভাইস চেয়ারম্যান জসীম সরদার, শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল হক তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা দিপীকা রানী সেন, সমবায় কর্মকর্তা মো. কামরুজ্জামান, রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার।

আগৈলঝাড়ায়, প্রথম দফার স্থগিতকৃত ইউপি নির্বাচনে বিজয়ী চার সদস্যর শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে।

আজ বুধবার সকালে উপজেলা সির্বাহী কর্মকর্তা গাজী তারিক সালম তার অফিস কক্ষে নব নির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

 


এ ক্যটাগরির আরো খবর..