নরসিংদী জেলা আইনজীবী সমিতির সম্প্রসারিত ভবন উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী

নরসিংদী জেলা আইনজীবী সমিতির সম্প্রসারিত ভবন উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী

নরসিংদী জেলা আইনজীবী সমিতির নবনির্মিত সম্প্রসারিত ‘এ্যাডভোকেট এম.এ. মজিদ ভবন’ উদ্বোধন করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

গতকাল জেলা আইনজীবী সমিতির কার্যালয় প্রাঙ্গণ নবনির্মিত এ ভবনের উদ্বোধন করেন মন্ত্রী। শিল্পমন্ত্রীর পিতা বিশিষ্ট আইনজীবী এবং ঢাকা বারের সাবেক প্রেসিডেন্ট এ্যাডভোকেট এম.এ মজিদ এর নামে ভবনটির নামকরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা ও দায়রা জজ মোস্তাক আহমেদ, জেলা জজ আদালতের বিচারকবৃন্দ এবং নরসিংদী জেলা আইনজীবী সমিতির সদস্যবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।