বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে রাশিয়ার। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুই দেশের স্বার্থ রয়েছে। এতে পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি পাচ্ছে, যা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বলেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ভ্লাদিমির পুতিন আরও বলেন, বৃহস্পতিবার (৫ অক্টোবর) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের (আরএনপিপি) গ্রাজুয়েশন অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এসব কথা ভ্লাদিমির পুতিন।
পুতিন আরও বলেন,বাংলাদেশ রাশিয়ার পরীক্ষিত বন্ধু। ৫০ বছর ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় রাশিয়ার সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বের ভিত্তি স্থাপন করা হয়। মুক্তিযুদ্ধের সময় এবং মুক্তিযুদ্ধের পর দেশ পুনর্গঠনে রাশিয়া সহযোগিতা করেছে।
রাশিয়ার সহযোগিতায় নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুই দেশের স্বার্থ রয়েছে, যা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তিনি।
পুতিন আরও বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফল করেছেন। এর উদাহরণ হলো বাংলাদেশ-রাশিয়ার যৌথভাবে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ। রাশিয়া শুধু বিদ্যুৎকেন্দ্র স্থাপন করে না, প্রকল্পের পুরো সময়কাল সব ধরনের কারিগরি সহযোগিতা করে যাবে। এই প্রকল্প বাংলাদেশের বর্ধনশীল অর্থনীতির চাহিদা মেটাতে ভূমিকা রাখবে। বন্ধুপ্রতিম ভারতও এই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করছে।
এ অনুষ্ঠানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি (নিউক্লিয়ার ফ্রেস ফুয়েল) ইউরেনিয়াম হস্তান্তর করা হয়। গণভবন থেকে অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



