× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

দেবাশীষ মুখার্জী, কূটনৈতিক রিপোর্টার

ভারতের অন্ধ্রপ্রদেশে দুটি ট্রেনে সংঘর্ষে নিহত ৬

Kishori
হালনাগাদ: সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
অন্ধ্রপ্রদেশে ট্রেনে সংঘর্ষ

ভারতের অন্ধ্রপ্রদেশে দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ৬ জন নিহত ও ১৮ জন আহত হয়েছে। এর আগে গত এপ্রিলে ওড়িশায় তিন ট্রেনের মধ্যে সংঘর্ষে ২৮০ জন নিহত হয়েছিল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা বলেছেন এবং পরিস্থিতি পর্যালোচনা করেছেন। ট্রেন দুর্ঘটনার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জাগান রেড্ডি।

মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনাস্থলে আশপাশের অঞ্চলগুলো থেকে যতগুলো সম্ভব অ্যাম্বুলেন্স পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সরকারি কর্মকর্তাদের দ্রুত সময়ে উদ্ধার অভিযান ও আহতদের চিকিৎসা নিশ্চিত করার কথা বলা হয়েছে।

রোববার রাতে অন্ধ্রপ্রদেশের কন্টকপল্লিতে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনে পলাশা নামের একটি এক্সপ্রেস ট্রেন ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। দাঁড়িয়ে থাকা ট্রেনটি বিশাখাপত্তম থেকে রায়গড় যাচ্ছিল। উপরের ক্যাবলের ব্রেকের কারণে ট্রেনটি দাঁড়িয়েছিল। ওই সময় অন্যপ্রান্ত থেকে আসা পলাশা এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে থাকা ট্রেনটিতে ধাক্কা দেয়। এতে তিনটি বগি লাইনচ্যুত হয়। ঘটনাস্থল থেকে তোলা ছবিতে দেখা যায়, লাইনচ্যুত বগিগুলো এবং আশপাশে লোকজন ভিড় করছেন।


এ ক্যটাগরির আরো খবর..