অনুমতি না নিয়ে কারা ফটকে খালেদার ৭ ব্যক্তিগত চিকিৎসক

বিশেষ প্রতিবেদকঃ  অনুমতি ছাড়াই খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য কারা ফটকে হাজির হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরা।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় তারা কারাগারে ঢুকতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। কারা কর্তৃপক্ষের কাছ থেকে ভেতরে ঢোকার অনুমতি আনার পরামর্শ দেয়। পরে তারা কারা অধিদপ্তরের কাছে আবেদন করেন। তবে দুপুর সোয়া ১টা পর্যন্ত অনুমতি না পাওয়ায় তারা কারা ফটকে অপেক্ষা করছেন।

কারা ফটকে আগত চিকিৎসকরা হচ্ছেন অধ্যাপক ডা. সিরাজ উদ্দিন আহমেদ, সহযোগী অধ্যাপক ডা. সাইফুল ইসলাম সেলিম, ডা. মো. ফাওয়াজ হোসেন শুভ, ডা. মনোয়ারুল কাদির বিটু, অধ্যাপক ডা. সাহাব উদ্দিন, অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুস এবং অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। এর আগে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস দেখা করতে এসেছিলেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান আদালত।

আদালতের রায়ের পর থেকে খালেদা জিয়াকে নাজিমুদ্দিন রোডের পুরনো কারাগারের ডে-কেয়ার সেন্টারে বিশেষ সুবিধাপ্রাপ্ত (ডিভিশনড) কয়েদি হিসেবে রাখা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।