× Banner
সর্বশেষ
৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত সবুজ বেনাপোল গড়ার প্রত্যয়ে বিএনপি নেতা ভারতের বৃক্ষরোপণ কর্মসূচি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম

পিআইডি

লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
অনিয়ম বরদাশত করা হবে না
অনিয়ম বরদাশত করা হবে না

লক্ষ্মীপুর পৌরসভার উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত ও দৃশ্যমানভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পানি নিষ্কাশন এবং রাস্তা সংস্কারের মতো জনস্বার্থসংশ্লিষ্ট কাজগুলোতে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম বরদাশত করা হবে না।

শুক্রবার জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশের উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। তাঁর দাবি, অল্প সময়ের মধ্যেই বিভিন্ন খাতে উন্নয়নের দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে।

তিনি আরও বলেন, লক্ষ্মীপুরের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল রেলসংযোগ। একসময় যা বাস্তবায়ন কঠিন বলে মনে করা হলেও এখন তা বাস্তবে রূপ নিয়েছে। এছাড়া চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা, মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা এবং জেলার জন্য একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়গুলোও উল্লেখ করেন তিনি।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এ কে এম হুমায়ুন কবির। এতে জেলা পরিষদ প্রশাসক সাহাব উদ্দিন সাবু, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. ইউসুফ এবং শিক্ষাবিদ জেড এম ফারুকীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..