× Banner
সর্বশেষ
পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের উপদেষ্টার পদায়ন চান জামায়াত আমির সেচ সুবিধা নিশ্চিত করার মাধ্যমে কৃষি উৎপাদন বাড়াতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে – বাণিজ্যমন্ত্রী অবৈধ ব্যবসার মাধ্যমে হয়েছেন কোটিপতি আরিফ’ গড়ে তুলেছেন আলিশন বাড়ি বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহী যুক্তরাজ্য ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড – প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা ঈদে এআই নির্ভর লং ড্রাইভ গানের অ্যালবাম ‘আরো কিছুক্ষণ শুনি’ কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত  মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধ বিরতি চাইলেও মোক্ষম জবাব দিতে চায় ইরান সামুদ্রিক ও মিঠাপানি মাছ চাষে জলবায়ুর প্রভাব নিয়ে সার্ক কৃষি কেন্দ্রের ওয়েবিনার

ঝিনাইদহে ইত্তেফাক’র ৬৫ তম প্রতিষ্ঠবার্ষিকী পালিত

admin
হালনাগাদ: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০১৭

ঝিনাইদহ প্রতিনিধি॥২৪ ডিসেম্বর’২০১৭:  বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ঝিনাইদহে ইত্তেফাক’র ৬৫ তম প্রতিষ্ঠবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে প্রেসক্লাবের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

প্রেসক্লাবের সভাপতি এম রায়হান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইত্তেফাক’র ভ্রাম্যমাণ প্রতিনিধি বিমল সাহা। এছাড়াও প্রেসক্লাবের সম্পাদক শেখ সেলিম, নব-নির্বাচিত সম্পাদক নিজাম জোয়ার্দ্দার বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের জন্য ইত্তেফাক এখনও পাঠকপ্রিয় পত্রিকা। বাংলাদেশ প্রতিষ্ঠায় ইত্তেফাক’র ভূমিকা ছিল স্মরণীয়। আলোচনা সভা শেষে জন্মদিনের কেক কাটেন অতিথিরা।


এ ক্যটাগরির আরো খবর..