মেহেরপুরে মাসিক সাহিত্য বাসর অনুষ্ঠিত

মেহের আমজাদ,মেহেরপুর (১৭-১১-১৭) ঃ জাতীয় সাহিত্য পরিষদ মেহেরপুর জেলা শাখার আয়োজনে মাসিক সাহিত্য বাসর অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় জাতীয় সাহিত্য পরিষদ মেহেরপুর জেলা শাখার কার্যালয়ে সাহিত্য বাসর অনুষ্ঠিত হয় ।

জাতীয় সাহিত্য পরিষদ মেহেরপুর জেলা শাখার সভাপতি নূরুল আহমেদের সভাপতিত্বে সাহিত্য বাসরে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক নুর আলম। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক আবু লায়েছ লাবলু, মহাসিন আলী, সাদিকুজ্জামান সেন্টু প্রমুখ।

অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও কবিতা ও ছড়া পাঠে অংশ গ্রহন করেন কবি নুর আলম, শফিকুর রহমান সেন্টু, আবু লায়েছ লাবলু, রফিকুল ইসলাম, সোহেল রানা, অধম মাসুম, সাদিকুজ্জামান সেন্টু, কে.কে হাসান দিপু প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।