স্পোর্টস ডেস্কঃ বার্সার সাথে নতুন চুক্তি করবেন কি না- তা সময়ই বলে দিবে। তবে অনেক দিন ধরেই যুক্ত থাকা স্পন্সর প্রতিষ্ঠান অ্যাডিডাসের সাথে নতুন চুক্তি করেছেন মেসি।
গতকাল শুক্রবার নিজের ফেসবুক পেজের মাধ্যমে নতুন চুক্তির জানান দেন পাঁচবারের বর্ষসেরা এই খেলোয়াড়।
চুক্তি নিয়ে মেসি বলেন, অনেক বছর থেকেই অ্যাডিডাসের সাথে কাজ করতে পেরে আমি আনন্দিত।
এদিকে ২০১৭ সালের প্রথমেই বড় একটা চুক্তি স্বাক্ষর করলেন মেসি। তাই বার্সা সমর্থকরা আশা করতেই পারে চলতি বছরই হয়তো দলের সাথে চুক্তি নবায়ন করবেন মেসি।




