শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও পরিবেশ রক্ষার দর্শনকে পাথেয় করে এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বেনাপোলে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বিকাল ৫ টার সময় বেনাপোল পৌর সভার বিভিন্ন আইল্যান্ডে সৌন্দর্য বর্ধন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় শতাধিক ঝাউ গাছ রোপণ করেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমদাদুল হক ইমদা।
গাছ লাগানো এক কর্মসুচিতে উদ্দেশ্য ছিল জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং বিশুদ্ধ অক্সিজেনের সরবরাহ নিশ্চিত করা। আন্তর্জাতিক স্থল বন্দর হিসেবে পরিচিত বেনাপোলকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে একটি আধুনিক ও নয়নাভিরাম শহর হিসেবে উপস্থাপন করা।
তারেক রহমান আগামী ৫ বছরে দেশজুড়ে ২৫ কোটি গাছ লাগানোর যে ল্ক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন, তৃণমূল পর্যায়ে তা সফল করা।
বৃক্ষরোপণকালে ইমদাদুল হক ইমদা বলেন, “শহীদ জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকেই সবুজ বিপ্লব ও পরিবেশ রায় গুরুত্ব দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনায় আমি ব্যক্তিগত অর্থায়নে এই কর্মসূচি গ্রহণ করেছি। বেনাপোল একটি আন্তর্জাতিক স্থল বন্দর হওয়ায় এই শহরকে সুন্দর ও বাসযোগ্য হিসেবে গড়ে তুলে আমরা বিএনপির ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে চাই।”
তিনি আরও জানান, কেবল আইল্যান্ড নয়, পর্যায়ক্রমে পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এই সবুজায়ন প্রক্রিয়া অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি সাহাবুদ্দিন আহমেদ, বেনাপোল পৌরসভার ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক ইসরাফিল, পৌর যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক আশরাফুল আলম মির্জা, সদস্য মফিজুর রহমান,পৌর ছাত্রদল এর যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান সনি স্থানীয় যুবদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে তাকে সহযোগিতা করেন।
এ ক্যটাগরির আরো খবর..