× Banner
সর্বশেষ
সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে -স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়-স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে এসএসসি পরীক্ষার কেন্দ্র শিক্ষামন্ত্রী কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে – প্রতিমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা

admin
হালনাগাদ: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫

বিশেষ প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বাসন্তি গ্রামের তৃতীয় শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে এক জুয়েল(২৫) নামে যুবকের বিরুদ্ধে।

শনিবার(১৯সেপ্টেম্বর)সন্ধ্যায় এঘটনা ঘটে।অভিযুক্ত জুয়েল পীরগঞ্জ উপজেলার ভেপড়া গ্রামের জনাব আলীর পুত্র। পুলিশ  ও এলাকাবাসী সুত্রে জানা গেছে,পীরগঞ্জ উপজেলার বাসন্তি গ্রামের তৃতীয় শ্রেণির ঐ স্কুল ছাত্রী প্রতিদিনের মত সন্ধ্যায় প্রাইভেট পড়ার জন্য পাশের ভেপড়া পাড়ায় যায়।প্রাইভেট শেষে বাড়ি আসার পথে জুয়েল ঐ শিশুটিকে আটক করে এবং হাত-পা বেঁেধ পাশের এক বাঁশ ঝাড়ে নিয়ে যায়।সেখানে শিশুটিকে জোরপুর্বক ধষর্েেণর চেষ্টা করে ।এসময় শিশুটির চিৎকার করলে জুয়েল পালিয়ে যায় এবং এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।

আধুনিক সদর হাসপাতালের ডাক্তার চপল জানান ,মেয়েটির ডাক্তারী পরীক্ষার পর কোন ধর্ষণের আলামত পাওয়া যায়নি তবে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মশিউর রহমান জানান,খবর পেয়ে পুলিশ হাসপাতালে ছুটে যায় ।এছাড়াও তিনি বলেন,পুলিশ ধর্ষণের চেষ্টাকারী জুয়েলকে গ্রেফতারের জন্য অভিযান চালাচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..