× Banner
সর্বশেষ
গ্যাস মজুত থাকা সত্ত্বেও আওয়ামী লীগ সরকার উত্তোলনে পদক্ষেপ নেয়নি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী বিএনপির মনোনয়ন পেলেন না ফারজানা সিঁথি পানিসম্পদমন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ প্রজ্ঞা-আত্মা’র প্রাক বাজেট সংবাদ সম্মেলন – তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে তিন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ বিএনপির ৮৩ নেতাকর্মীর বহিস্কারাদেশ প্রত্যাহারসহ, কৃষকদলের কমিটি পূর্ণবহাল দাবীতে সংবাদ সন্মেলন সরকারি কর্মচারীদের স্বাস্থ্য সেবায় বড় সংস্কার ন্যায়বিচার দয়া নয়, নাগরিকের সাংবিধানিক অধিকার – প্রধানমন্ত্রী ১২ হাজার ৮৫৫ বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন চীন সরকারের বিশেষ আমন্ত্রণে চীনে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

মুস্তাফিজ চোট নিয়েই খেলেছেন

admin
হালনাগাদ: শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: ৮ উইকেট নিয়ে এখন পর্যন্ত বিপিএলের তৃতীয় আসরের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় আছেন ঢাকার পেসার মুস্তাফিজুর রহমান। কিন্তু ঢাকা ডায়নামাইটসের পেসার মুস্তাফিজুর রহমান শতভাগ ফিট নন। তারপরও খেলা চালিয়ে যাচ্ছেন।

শুক্রবার ঢাকা ডায়নামাইটস বিপিএলে জয় তুলে নেয়। চার ম্যাচে এটি তাদের তৃতীয় জয়। আগের ম্যাচে সাকিবের রংপুর রাইডার্সের কাছে হেরে যাওয়ায় শুক্রবার সিলেট সুপারস্টার্সের বিপক্ষে তাদের ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ ছিল।

গুরুত্বপূর্ণ ম্যাচে তাই নিজেকে একাদশের বাইরে রাখতে পারেননি ‘আনফিট’ মুস্তাফিজ। হাতে ব্যথা নিয়েই মাঠে নেমে পড়েছেন। বল হাতে কারিশমা দেখিয়ে ৩০ রানে নিয়েছেন ২ উইকেট। দলের ৩৪ রানের জয়ে অবদানও রেখেছেন ২০ বছর বয়সি মুস্তাফিজ।

বাঁহাতি এ পেসারের ব্যথা সম্পর্কে দলের আইকন ক্রিকেটার নাসির হোসেন বলেন, ‘আমার মনে হয় না মুস্তাফিজ পুরোপুরি ফিট আছে। আমি যতটুকু শুনেছি ওর হাতে  ব্যথা আছে। দলের ফিজিও বাকিটা বলতে পারবে। গুরুতর কিছু মনে হচ্ছে না। হলে তো বোলিং করতে পারত না।’

আলোচিত এ পেসার প্রথমবারের মতো বিপিএল খেলছেন। নিজের অভিষেক সিরিজে ১৩ উইকেট নিয়ে বিশ্বমঞ্চে আলোড়ন তৈরি করা মুস্তাফিজকে নিজেদের দলে ভেড়াতে ভুল করেনি ঢাকা ডায়নামাইটস। খেলোয়াড় বাছাই প্রক্রিয়ায় সবার আগে মুস্তাফিজুর রহমানকে দলে নেয় ঢাকা।


এ ক্যটাগরির আরো খবর..