× Banner
সর্বশেষ
ঈদযাত্রায় কমলাপুরে উপচেপড়া ভিড় ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় ৩ কোটি ৬৮ লাখ টাকা যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা ফের তীব্র, বন্দর আব্বাস বিস্ফোরণের পর দক্ষিণ ইরানে মার্কিন হামলা আজ ২৬ মে (১১ জ্যৈষ্ঠ) মঙ্গলবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৬ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৭ গোলে উড়ে গেল ভ্যালেন্সিয়া!

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৬

ক্রীড়া ডেস্ক: মেসি-সুয়ারেজ ৭: ০ ভ্যালেন্সিয়া!

ঠিকই দেখছেন। লিওনেল মেসি আর লুইস সুয়ারেজের সামনেই দাঁড়াতে পারেনি ভ্যালেন্সিয়া। সুয়ারেজ একাই করলেন চার গোল, হ্যাটট্রিকের আনন্দে ভাসলেন মেসিও। আর তাতেই বিধ্বস্ত গ্যারি নেভিলের দল। বুধবার রাতে কোপা ডেল রের সেমিফাইনালের প্রথম লেগে ৭-০ গোলের বিশাল এই জয়ে ফিরতি লেগের আগেই ফাইনাল প্রায় নিশ্চিত হয়ে গেছে বার্সেলোনার।

ঘরের মাঠে এই ম্যাচে মেসি-সুয়ারেজের পাশাপাশি নেইমারও গোলে খাতায় নাম লেখাতে পারতেন। তবে ব্রাজিল তারকা পেনাল্টি মিস করায় তা আর হয়নি। অবশ্য নেইমার নিজে গোল না পেলেও মেসি-সুয়ারেজকে দিয়ে একটি করে গোল করিয়েছেন তিনিই।

ন্যু ক্যাম্পে ম্যাচের শুরু থেকেই গোল উৎসবে মেতে ওঠে বার্সেলোনা। ১২ মিনিটের মধ্যে সুয়ারেজই করেন দুই গোল। সপ্তম মিনিটে নেইমারের পাস থেকে বল পেয়ে কোনাকুনি শটে গোলের সূচনা করেন সুয়ারেজ। পাঁচ মিনিট পর আলেক্সিস ভিদালের ব্যাকপাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন এই উরুগুইয়ান স্ট্রাইকার।

২৯ মিনিটে গোল পেয়ে যান মেসিও। স্কোরলাইন হয়ে যায় ৩-০। এই গোলটিতেও অবদান নেইমারের। ব্রাজিল ফরোয়ার্ডের দারুণ এক ফ্লিক থেকে অতিথিদের জালে বল জড়িয়ে দেন আর্জেন্টাইন খুদে জাদুকর।

বিরতিতে যাওয়ার আগে আরো দুই গোল পেতে পারত বার্সা। তবে ৪৫ মিনিটে মেসির একটি শট পোস্টে লেগে ফিরে আসে। যোগ করা সময়ে বক্সের ভেতর মেসিকে ফাউল করে লাল কার্ড দেখেন ভ্যালেন্সিয়ার মুস্তাফি। তবে নেইমার পেনাল্টি থেকে গোল আদায় করতে ব্যর্থ হন, বল পোস্টে মারেন।

১০ জনের দলে পরিণত হওয়া ভ্যালেন্সিয়াকে দ্বিতীয়ার্ধে আরো চেপে ধরে স্বাগতিকরা। ৫৮ মিনিটে সুয়ারেজের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি। ৭৪ মিনিটে হ্যাটট্রিকও পূরণ করে ফেলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।

৮৩ মিনিটে সুয়ারেজও হ্যাটট্রিক পূর্ণ করেন। পাঁচ মিনিট পরে ম্যাচ নিজের চতুর্থ গোল পেয়ে যান উরুগুইয়ান স্ট্রাইকার, স্কোরলাইন হয়ে যায় ৭-০। সুয়ারেজের শেষ দুটি গোলেই অ্যাসিস্ট করেছেন তুর্কির মিডফিল্ডার আরদা তুরান।


এ ক্যটাগরির আরো খবর..