হাতীবান্ধায় বিজয় ল্যাপটপ কাপ টুর্ণামেন্ট শুরু

হাসান মাহমুদ, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় “বিজয় ল্যাপটপ কাপ” ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার সকালে হাতীবান্ধা আলিমুদ্দিন ডিগ্রী কলেজ মাঠে এস.এস.সি-২০১৪ ব্যাচের আয়োজনে উক্ত টুর্ণামেন্টের উদ্বোধন করেন খেলার প্রধান অতিথি হাতীবান্ধা এস.এস হাইস্কুলের অধ্যক্ষ রেজাউল করিম প্রধান জুয়েল।

এ সময় হাতীবান্ধা আলিমুদ্দিন ডিগ্রী কলেজের ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক আনিছুর রহমান আনিছ ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম লালমনিরহাট জেলা ইউনিটের সম্পাদক আসাদুজ্জামান সাজু। এছাড়া স্বজন, মেহেদী, প্রিয়, নাসির, আয়ান, মিমসহ ২০১৪ ব্যাচের সকল শিক্ষর্থীরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।