সড়ক দূর্ঘটনা রোধে ফরিদপুরে র‍্যাবের চেকপোস্ট

আবু নাসের হুসাইন, ফরিদপুর থেকে: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সড়ক দূর্ঘটনা রোধে ফরিদপুর র‍্যাব ক্যাম্প সড়কে চেকপোস্ট বসিয়েছে। ২৩ আগষ্ট থেকে ২৫ আগষ্ট পর্যন্ত বৃহত্তর ফরিদপুরের বিভিন্ন সড়কে এই চেকপোস্ট বসানো হয়।

ফরিদপুর র‍্যাব -৮, ক্যাম্প সুত্রে জানা যায়, ঈদুল আযহা উলক্ষে সড়ক দূর্ঘটনা রোধে র‍্যাব ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে র‍্যাবের একাধিক দল বৃহস্পতিবার সকাল থেকে ফরিদপুর জেলা ও তার আশপাশের জেলার গুরুত্ব পূর্ণ সড়কে চেক পোস্ট বসায়। যাত্রী সাধারণদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার জন্য আজ শনিবার সন্ধা পর্যন্ত র্যাব সড়কে থাকবে।

র‍্যাবের অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এ প্রতিনিধিকে বলেন, চেক পোস্টের উদ্দেশ্য হলো- যাত্রি সাধারনের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা, সড়কে দুর্ঘটনা যথাসম্ভব কমিয়ে আনা, চালক ব্যতীত হেল্পার দিয়ে গাড়ি চালানো রোধ করা, ফিটনেসবিহীন যানবাহন চলাচল রোধ করা, অতিরিক্ত ও ছাদে যাত্রীবহন নিরোতসাহিত করাই আমাদের মূল উদ্দেশ্য।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।