× Banner
সর্বশেষ
কৃষিভিত্তিক শিল্প ও অ্যাগ্রো বিজনেসে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান সরকারি দেবেন্দ্র কলেজের গৌরবময় ঐতিহ্যের কথা তুলে ধরলেন পর্যটনমন্ত্রী বাংলাদেশকে উদ্ভাবননির্ভর অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য সরকারের: প্রযুক্তিমন্ত্রী আবহাওয়ার সতর্কবার্তাবঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ২৭ জুলাই থেকে শুরু ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন, ২৪ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবির দুই দিন পর নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত আদালতে রাষ্ট্রপ্রতির বিরুদ্ধে মামলা করা যায় না – স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শেষ হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’

সোমালিয়ায় রেস্তোরাঁয় বোমা হামলা

admin
হালনাগাদ: শুক্রবার, ২৬ আগস্ট, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: ১০ জন নিহত হয়েছে সোমালিয়ায় সন্ত্রাসী গোষ্ঠী আল-শাবাবের বন্দুক হামলায়। বৃহস্পতিবার রাজধানী মোগাদিসুতে সমুদ্র সৈকত সংলগ্ন একটি রেস্তোরাঁয় এ হামলার ঘটনা ঘটে। শুক্রবার দেশটির সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

মোগাদিসু নগর কর্তৃপক্ষের মুখপাত্র আবদিফাতাহ হালানে বার্তা সংস্থা এএফপিকে বলেন, বৃহস্পতিবার বন্দুক হামলায় ১০ জন নিহত হয়েছে। এদের মধ্যে আল-শাবাবের দুই হামলাকারীও রয়েছে।

তিনি জানান, মধ্যপ্রাচ্যভিত্তিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার সঙ্গে সম্পর্কযুক্ত আল-শাবাব বৃহস্পতিবার শহরের লিডো সৈকতের কাছে বানাদির বিচ রেস্তোরাঁয় গাড়ি বোমা হামলা চালায়। এরপর তারা নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়ে।

তরুণ ও সরকারি কর্মকর্তাদের কাছে রেস্তোরাঁটি ব্যাপক জনপ্রিয়। হামলার সময় অন্তত ২০ জন ওই রেস্তোরাঁ থেকে পালাতে সক্ষম হয়েছেন।

শুক্রবার সকালে কর্মকর্তারা জানিয়েছেন, দুই হামলাকারীকে নিরাপত্তা বাহিনী হত্যা করতে সক্ষম হয়েছে।

আঞ্চলিক পুলিশ কমান্ডার কর্নেল আবশির বিশার বলেছেন, ‘সব হামলাকারীকে হত্যা করা হয়েছে এবং রেস্তোরাঁটি এখন সোমালিয়ার সরকারি সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে।’

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হামলায় নিহতদের মধ্যে ছয়জন বেসামরিক নাগরিক। এ ছাড়া নিহতদের মধ্যে দুজন নিরাপত্তা বাহিনীর সদস্য ও দুজন হামলাকারী রয়েছে।

চলতি বছর লিডো সৈকত এলাকায় এ নিয়ে দ্বিতীয়বার হামলা চালালো আল-শাবাব। গত জানুয়ারিতে একটি রেঁস্তোরায় বোমা ও বন্দুক হামলায় চালিয়ে ২০ জনকে হত্যা করেছিল তারা।


এ ক্যটাগরির আরো খবর..