× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তিতে কোনো ধরনের গোপনীয়তা নেই – মা‌র্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপালা উইরাক্কোডির সাক্ষাৎ রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা – ফকির মাহবুব আনাম বেনাপোলে যাত্রী হয়রানি বন্ধে বন্দর পরিচালকের কঠোর হুঁশিয়ারি বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট – স্বাস্থ্য প্রতিমন্ত্রী মির্জা ফখরুলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতীয় সংসদে আলোচনা করে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে – ব্রিটিশ হাইকমিশনার সরকারি চাল পাচারের অভিযোগে ট্রাকসহ চাল জব্দ করলো ইউএনও শ্যামনগরে যৌথ অভিযানে কুরিয়ার অফিস থেকে আহরণ নিষিদ্ধ ২২৫০ কেজি শামুক আটক কুমিল্লা ডিভিশনাল ক্লাবের আত্মপ্রকাশ, আহ্বায়ক তামিজী ও সদস্যসচিব ড. ফোরকান

রাণীনগরে ইউনিয়ন আ.লীগ সেক্রেটারি সুবাস চন্দ্র সরকারের উপর হামলা

Kishori
হালনাগাদ: বুধবার, ১ এপ্রিল, ২০২০
সুবাস সরকারের উপর হামলা

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলার কালিগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুবাস চন্দ্র সরকার বাবলু’র উপর মুখোশধারীরা হামলা করেছে। এতে আহত হলে বাবলুকে রাণীনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার রাতে উপজেলার গৌরদীঘি রাস্তার মাঝখানে এ ঘটনাটি ঘটেছে। সুবাস চন্দ্র সরকার বাবলু উপজেলার গৌরদীঘি গ্রামের মৃত সুরেস চন্দ্র সরকারের ছেলে।
হাসপাতালে চিতিৎসাধীন সুবাস চন্দ্র সরকার বাবলু জানান, মঙ্গলবার রাতে বেলঘড়য়িা বাজারে কাজ শেষে মটরসাইকেল যোগে রাত অনুমান পৌনে ৯টায় বাড়ি ফিরছিলেন। এ সময় গৌরদীঘি রাস্তার মাঝখানে পৌছলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা ৪-৫জন মূখোশধারী রশি দিয়ে পথ রোধ করে মটরসাইকেল চলন্ত অবস্থায় হামলা চালায়।
এ সময় হামলাকারীরা লোহার রড দিয়ে এ্যালোপাতারী মারপিট করে। কোন রকমে সেখান থেকে মটরসাইকেল নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে সটকে পরেন তিনি। এসময় হামলাকারীরাও দু’টি মটরসাইকেল যোগে পালিয়ে যায়। স্থানীয়রা রাতেই তাকে রাণীনগর হাসপাতালে ভর্তি করে দেয়। হামলা কারীরা সবাই মূখোশধারী ছিলো বলে জানিয়েছেন তিনি। তবে কারা, কেন তার উপর এই হামলা চালিয়েছে তা বলতে পারেননি।
এ ব্যাপারে রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক বলেন, ঘটনা শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..