ঢাকা, ১ ভাদ্র (১৬ আগস্ট) : স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ তথ্য অনুযায়ী গত জানুয়ারি থেকে আজ পর্যন্ত হাসপাতালগুলোতে সর্বমোট ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ৪৯ হাজার ৯৯৯ জন। তার মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৪২ হাজার ২৪৩ জন। আর এ যাবত ডেঙ্গু রোগে মারা গেছেন ৪০ জন।
বর্তমানে সারাদেশের হাসপাতাগুলোতে ভর্তিকৃত ডেঙ্গুরোগী আছেন ৭ হাজার ৭১৬ জন, যার মধ্যে ঢাকা বিভাগে ৪ হাজার ১৫ জন। গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন ১ হাজার ৭১৯ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।





