সাম্প্রদায়িক সম্প্রীতিকে সুদৃঢ় করার আহ্বান

বিশেষ প্রতিবেদক :  দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য সুদৃঢ় করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

আজ রোববার শুভ বড়দিন উপলক্ষে দুপুরে বঙ্গভবনে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এক লিখিত বক্তব্য পাঠকালে এ আহ্বান জানান রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। এ সম্প্রীতিআমাদের আবহমান কালের ঐতিহ্য। এখানে সব মানুষ পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। দেশে বিদ্যামান এ সম্প্রীতির সুমহান ঐতিহ্যকে আরো সুদৃঢ় করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখতে হবে। শুভবড়দিনে আমরা একটি সুখী সমৃদ্ধ অসম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই।’ বাঙালি আর্চবিশপ প্যাট্রিক ডি’ রোজারিওকে প্রথমবারের মতো কার্ডিনাল হিসেবে নিয়োগ দেওয়ায় পোপ ফ্রান্সিসকে এ সময় অভিনন্দন জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, ‘বাঙালি কার্ডিনাল প্রাপ্তির এ অর্জন বহির্বিশ্বে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রতির ঐতিহ্যকে আরো সমুজ্জ্বল করবে।’

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।