ফরিদপুর মধুখালী আঃ রহমান এর পক্ষ থেকে মানবিক সহায়তায় ত্রাণ বিতরন

ফরিদপুর মধুখালী আঃ রহমান এর পক্ষ থেকে মানবিক সহায়তায় ত্রাণ বিতরন

মধুখালী প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়ামের সদস্য ও ফরিদপুর-১ আসনের বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য জননেতা আঃ রহমান এর পক্ষ থেকে মধুখালী উপজেলা যুবলীগের নেতা মোঃ হেলাল হোসেন মোল্যা এর তত্ত্বাবধানে আড়পাড়া ইউনিয়নের দুঃস্থ ও অসহায় লোকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ।

করোনা ভাইরাস উপলক্ষে ৫০০(পাচঁশত) লোকের চাল ও ডাল সহ অন্যান্য খাদ্য সামগ্রী গত বুধবার সকাল ১০টায় মধুখালী উপজেলা গড়িয়াদহ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বিতরন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক (বকু), বাংলাদেশ আওয়ামীলীগের কেšদ্রীয় উপ-কমিটির ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সদস্য মোঃ আশরাফুল ইসলাম ( জিহাদ ) এবং জনসংখ্যা ও স্বাস্থ্য বিষয়ক সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন বিপুল, আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ বাবর আলী শিকদার , বিশিস্ট সমাজসেবক মোঃ আঃ হাই মোল্যা, আড়পাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ আবিদ মোল্যা, কামারখালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ নাইমুজ্জামান চৌধুরী হিরক, ছাত্রলীগ নেতা রাজিব সাহা , আড়পাড়া ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ ইমরান শিকদার সহ আড়পাড়া ইউনিয়ন ছাত্রলীগ , যুবলীগ ও আওয়ামীলীগের নেতাকর্মী বৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।