বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সর্বশেষ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ | তথ্যমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের হাই কমিশনার ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ | কোটালীপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে অংশীজনদের দিনব্যাপী কর্মশালা | আধুনিক লাইফস্টাইল ও প্রয়োজনের সমন্বয়ে ঈদবাজারে ইনফিনিক্সের স্মার্টফোন | মান্দায় ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসা: নেই খাবার পানি ও শৌচাগার | নওগাঁর মান্দায় পুলিশের অভিযান: ৯০০ কেজি সরকারি চাল উদ্ধার, গ্রেফতার ১ | দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনে নতুন ইতিহাস সৃষ্টি | ভারত-চীন সম্পর্ক উন্নয়নে ‘লঞ্চপ্যাড’ হতে পারে পশ্চিমবঙ্গ |

শার্শায় এক যুবকের লাশ উদ্ধার

যশোরের শার্শার রাড়ীপুকুর গ্রাম থেকে জিয়ারুল ইসলাম(৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকালে উপজেলার রাড়ীপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠ থেকে এ লাশ উদ্ধার করে শার্শা থানা পুলিশ। মৃত্যু জিয়ারুল ঝিকরগাছা উপজেলার বাঁকড়া গ্রামের রকিব উদ্দীনের ছেলে।
স্থানীয়রা জানান, ওই ব্যক্তি সকাল থেকে বিদ্যালয়ের আশপাশ ও মাঠে ঘুরাঘুরি করছিলো।দেখে মনে হচ্ছিলো মানুষিক ভারসাম্যহীন হবে।হঠাৎ বিদ্যালয়ের বাথরুমের লোহার দরজায় জোরে জোরে তিনি নিজের মাথা ঠুকতে শুরু করলে আশপাশের মানুষজন ছুটে যাওয়ার আগেই সে মাথা ফেটে রক্তাক্ত হয়ে মাটিয়ে লুটিয়ে পড়ে মৃত্যু বরণ করে। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায় তখন ও মৃতের পরিচয় পাওয়া যায়নি।পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে  তার ছবি পোষ্ট করে এলাকায় যুবকরা।
বাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার আনিছুর রহমান জানান,জিয়ারুল একজন মানষিক ভারসাম্যহীন ও মৃর্গী রোগী। সে বিভিন্ন সময় বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন এলাকায় চলে যায়।গতদিন ফেইসবুকের মাধ্যমে তার মৃত্যুর খবর শুনে তার পরিবার থানায় গিয়ে লাশ সনাক্ত করে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মনিরুজ্জামান জানান, খবর পেয়ে অজ্ঞাত পরিচয়ের লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসলে তার পরিবার থেকে এসে ফিঙ্গার প্রিন্ট এর মাধ্যমে লাশটি সনাক্ত করে এবং জানায় সে একজন মানুষিক ভারসাম্যহীন ও মৃগী রোগী ছিলেন।তার পর ও লাশটি ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।