শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত

তথ্যবিবরণী                                                                                                              নম্বর : ৪৮২৬

ঢাকা, ২৯ অগ্রহায়ণ (১৪ ডিসেম্বর) :শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২০ উপলক্ষে আজ বায়তুল মুকাররম জাতীয় মসজিদে শহীদদের রুহের মাগফিরাত কামনায় কোরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় ১৯৭১ সালে দেশের জন্য আত্মদানকারী শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

অন্যদিকে আজ বাদ যোহর বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমান।

এছাড়া মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এ সময় ১৯৭৫ সালের ১৫ আগস্টে শহীদ জাতির পিতার পরিবারের সদস্যবৃন্দের রুহের মাগফিরাত কামনা করেও দোয়া করা হয়। এছাড়া ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে দেশের জন্য আত্মদানকারী শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ উপস্থিত ছিলেন। এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের পরিচালকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মুসল্লিগণ দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।