শপথপাঠ করলেন হাইকোর্টের আট বিচারপতি

বিশেষ প্রতিবেদকঃ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে স্থায়ীভাবে নিয়োগ পাওয়া আট বিচারপতিকে শপথ পড়ানো হয়েছে।

আজ রোববার সকাল ১০টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা পর্যায়ক্রমে আট বিচারপতিকে শপথবাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিরুল ইসলাম। এ সময় হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।

শপথ পাওয়া আট বিচারপতি হলেন—বিচারপতি এস এম মজিবুর রহমান, বিচারপতি আমির হোসেন, বিচারপতি খিজির আহমেদ চৌধুরী, বিচারপতি রাজিক আল জলিল, বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী, বিচারপতি মো. ইকবাল কবির, বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. সোহরাওয়ারদী।

২০১৫ সালের ৯ ফেব্রুয়ারি অতিরিক্ত বিচারক হিসেবে মো. ফরিদ আহমেদ শিবলী ও জে এন দেব চৌধুরীও নিয়োগ পেয়েছিলেন। তাঁদের মধ্যে মো. ফরিদ আহমেদ শিবলীকে স্থায়ী করা হয়নি। এ ছাড়া জে এন দেব চৌধুরী গত বছরের ১৫ ডিসেম্বর মারা গেছেন।

গত বুধবার আইন মন্ত্রণালয় আট বিচারপতির নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে রাষ্ট্রপতি তাঁদের নিয়োগ দেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।