লক্ষ্মীপুরে বর্ণাঢ্য আয়োজনে বিজয় টিভির ৬ষ্ঠ বর্ষে পদার্পন উদযাপন

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে বর্ণাঢ্য আয়োজনে বিজয় টিভির ৬ষ্ঠ বর্ষে পদার্পন উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে র‌্যালি, আলোচনা সভা, কেক কাটা এবং ইফতার মাহফিলের মধ্যদিয়ে বিজয় টিভির নতুন বছরে পদার্পন উদযাপন করা হয়।

অনির্বাণ বাংলা স্লোগান নিয়ে বিকালে প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়। এরপর চন্দ্রগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেনের সভাপতিত্বে ও বিজয় টিভির জেলা প্রতিনিধি সোহেল মাহমুদ মিলনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান খাঁন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাফর আহম্মদ, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, জেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক মনছুর আহম্মদ, প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোস্তফা কাজল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সামছুদ্দিন পাটোয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সোলাইমান, নিরাপদ সড়ক চাই এর থানা সদস্য সচিব বাবুল হোসেন, আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদীন,ইউনিয়ন আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক মোঃ খলিলুর রহমান,জেলা ছাত্রলীগের সদস্য কাজী মামুনুর রশিদ বাবলু,ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ মোরশেদ আলম,যুগ্ন-আহবায়ক মোঃ সাহাব উদ্দিন,সাবেক ইউনিয়ন যুবলীগের যুগ্ন-আহবায়ক মোঃ মোবাশ্বের বিল্লাহ লিটন প্রমুখ।

ইফতার মাহফিলে বিজয় টিভির প্রতিষ্ঠাতা ও প্রয়াত মেয়র মহি উদ্দিন চৌধুরীর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মুনাজাত করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।