রাণীনগরে ১৫৫ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ১৫৫ বোতল ফেন্সিডিল, ৩ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ২০ হাজার টাকাসহ মাদক কারবারি শামীম হোসেন (৩২) কে আটক পুলিশ। এ সময় মাদক বহনের পিকাপটিও জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার পারইলের লসকর ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় রাণীনগর থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে। আটককৃত শামীম ঢাকার মিরপুর পল্লবী ৩ নং এভিনিউ এলাকার মৃত ছামছদ্দীনের ছেলে।

রাণীনগর থানার ওসি এএসএম সিদ্দিকুর রহমান জানান, একটি পিকাপ আদমদিঘী-আবাদপুকুর রাস্তা দিয়ে আসার সময় আদমদিঘী রেলস্টেশন এলাকায় একজনকে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে আবাদপুকুরের দিকে আসছিলো এ সময় আবার পারইল এলাকায় আরেকটি ঘটানা ঘটায়।

পুলিশ খবর পেয়ে স্থানীয় লোকজন ও গ্রাম পুলিশের সহযোগীয় পিকাপটি আটক করেন। আটককৃত পিকাপটি তল্লাশী করে একটি বস্তায় ১৫৫ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি শামীম হোসেনকে আটক করা হয় ও তার কাছ থেকে আরো ৩ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এছাড়াও মাদক বিক্রয়ের ২০ হাজার টাকা উদ্ধারসহ পিকাপটি জব্দ করা হয়েছে। পিকাপটি আটক করার সময় ড্রাইভার সেখান থেকে পালিয়ে যায়। তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্ততি চলছে। মামলা দায়ের করে তাকে আগামীকাল শুক্রবার আদালতে পাঠানো হবে।

ওসি আরো জানান, পিকাপে আরো মদক ছিলো এমনটি ধারনা করছেন স্থানীয়রা। সেখান থেকে মাদক দ্রব্য নিয়ে পালিয়ে গেছে এমন দুই জনের নাম আমরা পেয়েছি তাদেরও নাম উল্লেখ করে মামলা দায়ের করা হবে। পলাতক আসামীদেরও গ্রেফতারের অভিযান অব্যহত রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।