রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে মাদক সন্ত্রাস বাল্যবিবাহ জঙ্গিবাদ মুক্ত দেশ গড়তে সহযোগিতায় গ্রাম পুলিশের আইন শৃংখলা রক্ষায় ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে রাণীনগর থানা চত্বরে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন রাণীনগর থানা শাখার আয়োজনে এ আলোচনা সভা অনুষ্টিত হয়।
গ্রাম পুলিশ শাজাহান আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান, ইন্সপেক্টর (তদন্ত) মাহাবুব আলম, কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যান সচিব গোলাপ চাঁন দাস (দাফাদার ৪/১) প্রমূখ। এ সময় থানার সকল অফিসার ও গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।



