রাজধানী ঢাকা ২০২০ সালের OIC Youth Capital হিসেবে নির্বাচিত -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

২০২০ সালে OIC Youth Capital হিসেবে  বাংলাদেশের রাজধানী ঢাকা। আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে OIC Youth Capital 2020 বিষয়ক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল।

প্রতিমন্ত্রী বলেন, ২০২০ সাল আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বছরব্যাপী নানা কর্মসূচি ও বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে উদ্‌যাপিত হবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরতে ও জাতির পিতার জন্মশতবর্ষকে রাঙাতে ২০২০ সালে ঢাকাকে OIC Youth Capital হিসেবে ঘোষণার মধ্যে বিশ্ববাসী ঢাকাকে নতুন ভাবে জানবে।

OIC ভুক্ত সদস্য রাষ্ট্রের অংশগ্রহণে ০৮টি লিড মিনিস্ট্রি এবং ২০ টি কো- লিড মিনিস্ট্রি ইভেন্ট গুলো বাস্তবায়নের দায়িত্ব পালন করবে।

সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া সচিব মোঃ আখতার হোসেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।২০২০ সালের OIC Youth Capital বাংলাদেশের রাজধানী ঢাকা

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।