মোদী সরকারের আচরণে হতাশ নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন

কাশ্মীর নিয়ে বর্তমান মোদী সরকারের আচরণে হতাশ নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন৷ কারণ তাঁর মনে হয়েছে সেখানে যা চলছে তা মানুষের অধিকারের উপরে হস্তক্ষেপ করা হচ্ছে৷

সম্প্রতি তিনি সর্বভারতীয় একটি ইংরেজি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাতকারে অমর্ত্য সেনকে কাশ্মীর নিয়ে মোদী সরকারের পদক্ষেপের তীব্র সমালোচনা করতে দেখা গেল। তাঁর বক্তব্য, ‘‘এটা শুধু কোনও সংখ্যাগুরুর শাসনের উদাহরন নয় বরং এটি মানুষের অধিকারের ওপরে হস্তক্ষেপও। কাশ্মীর নিয়ে কোনও সিদ্ধান্ত গণতান্ত্রিক উপায় ছাড়া নেওয়া সম্ভব নয় বলেই মনে করি।’’

অমর্ত্য সেন মনে করেন, এই সরকার একের পর এক ভুল পদক্ষেপ করেছে ৷ তিনি হতাশ হয়ে বলেন, ‘‘ইউরোপের বাইরে ভারতই সম্ভবত প্রথম গণতান্ত্রিক দেশ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিল। কিন্তু সেই স্থান থেকে আমরা বিচ্যুত হলাম সরকারের নেওয়া এই সিদ্ধান্তের জন্য৷’’

প্রসঙ্গত, ৫ অগস্ট কাশ্মীরের বিশেষ সুবিধার ৩৭০ ধারা বাতিল করেছে কেন্দ্র। পাশাপাশি জম্মু ও কাশ্মীরকে ২টি কেন্দ্রশাসিত অঞ্চলেও ভাগ করা হয়েছে৷ এ নিয়ে কাশ্মীরের মানুষ ক্ষুব্ধ হলেও সরকারের এহেন সিদ্ধান্তকে একাধিক বিরোধী দল সমর্থন করেছে।কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ নিয়ে অমর্ত্য সেনের যুক্তি, রাজ্যের মানুষেরই গোটা বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিলে। কাশ্মীরের জমি নিয়ে কাশ্মীরিরা কি করবে সেটা একান্ত তাঁদের বিষয় বলেই তিনি মনে করেন৷

তাছাড়া কাশ্মীরের রাজনৈতিক নেতাদের যেভাবে গ্রেফতার করার হয়েছে তারও বিরোধিতা করেন তিনি। নোবেল জয়ী অর্থনীতিবিদের বক্তব্য, জননেতাদের কথা না শোনা পর্যন্ত দেশের মানুষ ন্যায় পাওয়ার ব্যাপারে কখনও স্বচ্ছতা আনতে পারেন না। এক সময়ে যারা সরকার গড়েছেন সেই সব নেতাদেরই জেলে পোড়া হলে সেখানে আর গণতন্ত্রকে ধরে রাখা যায় না।

গণতন্ত্র পাওয়ার জন্য একদিন ভারত কত কিছুর বলিদান দিয়েছিল কিন্তু গণতন্ত্রের পথে ভারত এখন যে ভাবে এগচ্ছে তাতে ভারতীয় হিসেবে তিনি গর্বিত নন বলে মন্তব্য করেন নোবেল জয়ী অর্থনীতিবিদ। সর্বভারতীয় ইংরেজি চ্যানেল এনডি টিভিকে দেওয়া এক সাক্ষাতকারে অমর্ত্য সেন কাশ্মীর নিয়ে সরকারের পদক্ষেপের তীব্র সমালোচনা করেন। বলেন, ‘এটা শুধু কোনও সংখ্যাগুরুর শাসনের উদাহরন নয় বরং এটি মানুষের অধিকারের ওপরে হস্তক্ষেপও। কাশ্মীর নিয়ে কোনও সিদ্ধান্ত গণতান্ত্রিক উপায় ছাড়া নেওয়া সম্ভব নয় বলেই মনে করি।’

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।