× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ জনগণই দেশের মালিক, প্রধানমন্ত্রীর লক্ষ্য বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া – ভূমি প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

মৃত্যুর ৪ বছর পর যশোর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য হলেন শার্শার গোলাম রসুল

Dutta
হালনাগাদ: রবিবার, ১ আগস্ট, ২০২১

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ মৃত্যু ব্যক্তিকে যশোর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য করায় নানা ধরনের আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। শার্শা উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি এবং জেলা কমিটির সদস্য গোলাম রসুল গত ৫ বছর আগে মারা যান। তিনি উপজেলার গোগা গ্রামের বাসিন্দা। তাকে সম্প্রতি যশোর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসাবে ঘোষনা দেয় কেন্দ্রিয় কমিটি। এ নিয়ে ত্যাগি নেতা কর্মীদের মধ্যে নানা ধরনের ক্ষেভের সঞ্চার হয়েছে।
সম্প্রতি যশোর জেলা আওয়ামীলীগের নবগঠিত কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য পদে শার্শার ত্যাগি আওয়ামীলীগ নেতা গোলাম রসুল এর নাম ঘোষনা করা হয়। তার মৃত্যু হওয়ায় জেলা কমিটি এবং কেন্দ্রিয় কমিটি তৃণ মুলের নেতা কর্মীদের খোজ খবর রাখে না বলে মন্তব্য করেন আওয়ামী নেতারা।
গোলাম রসুল এর ছেলে প্রভাষক ফারুক মিয়া বলেন তার পিতা ২০১৭ সালের জুলাই মাসে মারা যান। তিনি আওয়ামীলীগের নেতৃত্ব দিয়েছেন গোগা ইউনিয়ন ও শার্শা উপজেলায়। তবে তার মৃত্যুর ৪ বছর পর আবারও নাম কি ভাবে এল তা আমরা বলতে পারব না। তবে প্রমান হয় যখন প্রয়োজন পড়ে তখন নেতারা তৃনমুল নেতাদের খোঁজ নেয়। তানা হলে এ ভাবে মনগড়া কমিটি কি ভাবে সম্ভব এত বড় একটি দলের দায়িত্বশীল লোকদের।
শার্শার গোগা ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রশিদ বলেন জেলা কমিটির লোক আমাদের খোঁজ নিলে আজ এ সমালোচনায় পড়তে হতো না। আমাদের দুর্ভাগ্য তাদের প্রয়োজন ছাড়া আমাদের খোঁজ রাখে না।
উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু বলেন কি ভাবে এরকম হলো তা আমরা নিজেরাও জানি না।


এ ক্যটাগরির আরো খবর..