× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

মুন্সিগঞ্জে প্রশ্ন ফাঁস, ১১৩টি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা স্থগিত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০১৭

স্টাফ রিপোর্টারঃ প্রশ্নপত্র ফাঁসের কারণে মুন্সীগঞ্জে ১১৩টি প্রাথমিক বিদ্যালয়ে বাংলা পরীক্ষা স্থগিত করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার সকাল ৯টার দিকে সদর উপজেলার এসব স্কুলে পরীক্ষা স্থগিত করা হয়।

সকাল ১০টায় প্রাথমিক বিদ্যালয়গুলোর ২য়, ৩য় ও ৪র্থ শ্রেণির বার্ষিক পরীক্ষা ছিল। কিন্তু সোমবার রাতে বাংলা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠলে জেলা প্রশাসক পরীক্ষা স্থগিত করার নির্দেশ দেন। তবে পরবর্তী পরীক্ষাগুলো যথা সময়েই হবে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন বালা জানান, আজকে বাংলা পরীক্ষা প্রশ্নপত্রের ফাঁসের অভিযোগে পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তীতে তারিখ নির্ধারণ করে পরীক্ষা নেয়া হবে।

জেলা প্রশাসক সায়লা ফারজানা জানান, গতকাল রাতে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে এবং সত্যতা প্রমাণে জেলা প্রশাসকের ই-মেইলে প্রশ্ন পাঠায়। যার জন্য পরীক্ষা স্থগিত করার নির্দেশ দেই।


এ ক্যটাগরির আরো খবর..