মিয়ানমার বাংলাদেশের আকাশসীমা লংঘন করছে কার উস্কানিতে?

নিজস্ব প্রতিবেদকঃ আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশে মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করে আবারও প্রতিবাদও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার মিয়ানমারের হেলিকপ্টারের বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করে এমন অভিযোগে শুক্রবার সন্ধ্যায় দেশটির রাষ্ট্রদূত অং মিন্টকে তলব করে এই প্রতিবাদ জানানো হয়।

কূটনৈতিক সূত্র জানায়, মিয়ানমারের হেলিকপ্টার সেপ্টেম্বরের ১০, ১২ ও ১৪ তারিখে বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করেছে। এরই প্রতিবাদ জানানো হয়েছে দেশটির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে। এর আগে গত ২৭ ও ২৮ অগাস্ট এবং ১ সেপ্টেম্বর মিয়ানমারের হেলিকপ্টার বেশ কয়েকবার আকাশসীমা লংঘন করে বাংলাদেশের সীমানায় চলে আসে।

১ সেপ্টেম্বর উখিয়ার কাছে তিনবার মিয়ানমারের হেলিকপ্টার আকাশ সীমা লংঘন করে বলে জানিয়েছিল পররাষ্ট্রমন্ত্রণালয়। ওই সময়ও বাংলাদেশের পক্ষ থেকে এর কড়া প্রতিবাদ জানানো হয়।

এখন প্রশ্ন হচ্ছে বারবার প্রতিবাদের পর কেন বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করছে মিয়ানমারের মতো একটি দেশ? কার উস্কানিতে এমন আইন লঙ্ঘনকারী ঘটনা ঘটাতে উৎসাহ পাচ্ছে সুকি সরকার?

ধারণা করা যায়, বর্তমান পরিস্থিতি আঞ্চলিক দুই শক্তিশালী দেশ চীন ও বাংলাদেশের কথিত বন্ধুরাষ্ট্র ভারতকে নিজেদের পক্ষে নিতে পেরে মিয়ানমার এখন বেশ রিলাক্স। ভারত-চীন দুই দেশই তাদের পক্ষে থাকলে বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করলে কিছুই করতে পারবে ঢাকা। এত বছর ধরে ভারতকে চেটে আসা হাসিনা সরকারের জন্য এটি হল একটি চপেটাঘাত।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।