স্টাফ রিপোর্টারঃ দেশের মানুষের ভোটের অধিকার নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, একমাত্র জাতীয় পার্টিই মানুষের সব মৌলিক অধিকার ফিরিয়ে দিতে পারে।
বুধবার সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ১ জানুয়ারি জাতীয় পার্টির সমাবেশ উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় এরশাদ এসব কথা বলেন।
জাতীয় পার্টির সরকারের সময় দেশের প্রকৃত উন্নয়ন হয়েছিল মন্তব্য করে দলকে আবারও ক্ষমতায় আনতে জনগণের প্রতি আহ্বান জানান এরশাদ।
ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টি আয়োজিত সভায় দলের সিনিয়র নেতারাও উপস্থিত ছিলেন। ১ জানুয়ারির সমাবেশ সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান জাতীয় পার্টির চেয়ারম্যান।