× Banner
সর্বশেষ
আজ বিশ্বকাপে শেষ ষোলোতে মাঠে নামছে আর্জেন্টিনা, টিভিতে যা দেখবেন শুরুতেই ডি কেটেলারের গোলে এগিয়ে বেলজিয়াম, নিষেধাজ্ঞা স্থগিতে খেলছেন বালোগান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অধিকতর বাংলাদেশি শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান আজ ২২ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৭ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেরিনোর শেষ মুহূর্তের গোলে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন মাদারীপুরে আটক মাদক ব্যবসায়ীকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিলো সহযোগিরা, ৩০০ পিস ইয়াবা উদ্ধার শিক্ষা ও অবকাঠামো খাতে বড় পরিবর্তন আসছে শার্শায়: এমপি সাবেরা নাজমুল আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে কারিগরিমুক্ত নার্স সহ ৬ দফা দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ১২ মে, ২০২৩
শিক্ষার্থীদের মানববন্ধন

মাদারীপুরে কারিগরিমুক্ত নার্স সহ ৬ দফা দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। শুক্রবার সকালে মাদারীপুর প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। স্টুডেন্ট নাসের্’স এসোসিয়েশনের আয়োজনে ব্যানার-ফ্যাস্টুন হাতে এতে অংশ নেয় বেশ কয়েকটি নার্সিং ইনস্টিটিউট-এর কয়েকশ’ শিক্ষার্থী। এ সময় তারা কারিগরি মুক্ত নার্স, ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রী সমমান, প্রফেশনাল বিসিএস, ছেলেদের আবাসিক হলসহ ৬ দফা দাবি তুলেন ধরেন। দ্রুত দাবি না মানা হলে আগামীতে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেন তারা।
মাদারীপুর নার্সিং ইনস্টিটিউট এর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও স্টুডেন্ট নার্সে’স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নেপ্পন হিরা বলেন, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্স সমতাকরণ করার প্রতিবাদে ক্ষুব্ধ নার্সিং ইনস্টিটিউ-এর শিক্ষার্থী। এই প্রজ্ঞাপনের মাধ্যমে স্বাস্থ্যসেবাদানকারীদের অপমান করা হয়েছে। অবিলম্বে এটি বাতিলের দাবি জানাই।
মাদারীপুর নার্সিং ইনস্টিটিউট এর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও স্টুডেন্ট নার্সে’স এসোসিয়েশনের সভাপতি সাব্বির আহসান বলেন, তিনবছর পড়ালেখা করে আমাদের যে পদমর্যাদা দেয়া হয়েছে, এটি অন্যকোন সংক্ষিপ্ত কোর্সধারীদের সাথে মিলাতে দিতে দেয়া যাবে না। আমরা অনেক কষ্ট করে ভর্তি পরীক্ষা দিয়ে পড়ালেখার সুযোগ পাই। আর মাত্র ৬মাসের কোর্স করে কেউ আমাদের সমান পদমর্যাদা পেলে এটি আমাদের সাথে অন্যায় হবে।


এ ক্যটাগরির আরো খবর..