স্টাফ রিপোর্টার বেনাপোলঃমাদক সেবনকারী রুবেল নামে এক যুবক বৃহত্তর কুমিল্লার চাদপুর থেকে বিভিন্ন অপরাধের দায়ে বিতাড়িত হয়ে বেনাপোল এসে বিবাহ করে বসবাস করে আবারও অপরাধ করে যাচ্ছে । এবং সে দৈনিক জনতার কথা নামে একটি অনলাইন পোর্টাল এর পরিচয় দিয়ে বিভিন্ন জায়গা থেকে চাঁদা বাজি করায় তাকে বাদ দেওয়া হয় বলে অভিযোগ করেন জনতার কথার সম্পাদক ও প্রকাশক মোঃ মোস্তাফিজুর রহমান বাবু।
সোমবার বেলা ৪ টার সময় বাবু অভিযোগ করে বলে তার প্রতিনিধি রুবেল একজন মাদকসেবী বলে বিভিন্ন জায়গা থেকে তার কাছে অভিযোগ আসে। এ ছাড়া সে বেনাপোল বন্দর এলাকা থেকে বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি করছে সাংবাদিক পরিচয় দিয়ে এমন অভিযোগ বার বার আসায় তাকে জনতার কথা থেকে বহিস্কার এর ঘোষনা দেওয়া হয়। এরপর এই টাউট বাটপর রুবেল যশোর প্রেস ক্লাবে যেয়ে আমার বিরুদ্ধে একটি সাংবাদিক সম্মেলন করে। আমি এটা বিভিন্ন পত্র পত্রিকায় দেখতে পেয়ে আমার সম্মানে আঘাত লাগে। আমি বাধ্য হয়ে আমার সহকর্মীদের কাছে এ বিষয়ে অভিযোগ করি। প্রয়োজনে আমি এ বিষয় মানহানির মামলা করব। আমার বিরুদ্ধে রুবেলের সংবাদ সম্মেলনকে তীব্র ঘৃনা ও নিন্দা জানাই।
