× Banner
সর্বশেষ
বিরামহীন একটানা বৃষ্টিতে পাইগাছার জনজীবন বিপর্যস্ত পানির স্রোতে কবরস্থানে ভেসে উঠল ৩ লাশ আগৈলঝাড়ায় থানায় হামলার মামলায় আসামি সাড়ে তিনশ, গ্রেফতার ১৮ দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৫০ সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রীর সাথে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রীর বৈঠক জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের পবিত্র প্রক্রিয়া – তথ্যমন্ত্রী চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর – সংস্কৃতিমন্ত্রী মাদারীপুরে ফুফুর সরলতার সুযোগে জমি লিখে নেওয়ার অভিযোগ

মাগুরার মহম্মদপুর উপজেলার কৃষি মাঠ থেকে নারীর লাশ উদ্ধার

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Sakina-Begum.jpg

জাহিদুল ইসলাম সেতু, মহম্মদপুর প্রতিনিধি (মাগুরা):  মাগুরার মহম্মদপুর উপজেলার ঘুল্লিয়া গ্রামের একটি পাটের ক্ষেত থেকে সকিনা বেগম (৩৫) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে মহম্মদপুর থানা পুলিশ।
আজ (২৫ এপ্রিল) রবিবার সকালে ওই নারীর লাশটি উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন মাগুরা অতিরিক্ত পুরিশ সুপার ইব্রাহিম।
মৃত সখিনা ঘুল্লিয়া গ্রামের মৃত মালেক শেখের মেয়ে। ওই নারী স্বামী পরিত্যাক্তা। তাঁর কোনো সন্তান নেই। তবে স্থানীয়রা জানায় অনেক আগে সখিনার বিয়ে হয়েছিল তবে স্বামীর সংসার বেশি দিন করেনি। দীর্ঘদিন সে বাবার ভিটেয় কৃষক ভাইয়ের সঙ্গে বসবাস করে আসছিল । তিনি এলজিইডির গ্রামীণ সরকারি রাস্তার কর্মসূচির কাজ করে জীবিকা নির্বাহ করতেন।
জানা গেছে, ঘটনার দিন সকালে ওই এলাকার কৃষকেরা মাঠে কাজ করতে গিয়ে লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে গ্রামের লোকজন তার বাড়িতে খবর দিলে লাশ শনাক্ত করেন তার পরিবার। লাল রঙের একটি কম্বলের উপর উল্টো হয়ে লাশটি পড়ে ছিল। লাল রঙের উপর সবুজ ফুলের ছাপা শাড়ির আচল গলায় প্যাচানো ছিল।
বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার জানান, অসহায় মেয়েটিকে রাস্তায় মাটি কাটা কাজ দিয়েছিলেন। কাজ না থাকলে সরকারি বিভিন্ন সহায়তা তাকে দেয়া হত। ঘুল্লিয়া গ্রামের হাতিগাড়া ব্রিজের পাশে মাঝ মাঠে খেতে এক নারীর লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
তবে নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, স্থানীয়রাভাবে ওই মহিলা রাস্তায় কাজের পাশাপাশি সুদের কারবার করে আসছিলো । সুদের টাকার দেনাকারীরা তাকে হত্যা করে ফেলে রাখতে পারে বলে ধারণা করছে।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, তাঁকে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।


এ ক্যটাগরির আরো খবর..