× Banner
সর্বশেষ
মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব

মধুখালী প্রতিনিধি

মধুখালীতে ধানের চারা সংগ্রহে ব্যস্ত চাষিরা

Dutta
হালনাগাদ: বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
kamarkhali

ফরিদপুরের মধুখালীর বিভিন্ন হাটে রোপা আমনের চারা সংগ্রহ করতে ব্যস্ত সময় পার করছেন চাষীরা। উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় গত মৌসুমের তুলনায় চলতি বছর রোপা আমন রোপনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভবনার আশা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

উপজেলার সবচেয়ে বড় দুটি হাট মধুখালী সদর ও কামারখালী হাটে চারা সংগ্রহ করতে ভিড় পড়ে গেছে কৃষকদের। কামারখালী হাটে এক বোঝা চারা ক্রয় করছেন কৃষকরা ২’শ ৫০ টাকা থেকে ৫’শ টাকায়। আর খাজনা আদায় করছেন প্রতি বোঝা ২০ টাকা করে। কামারখালী হাটে চারা বিক্রেতা আয়নাল শেখ বলেন হাটে চারার আমদানীও ব্যাপক। আমদানি থাকলেও ক্রেতা সে তুলনায় কম। চারার দামও কম। এই মৌসুমে এ এলাকায় বৃষ্টি কম হওয়ায় পাট কাটতে দেরি হয়েছে। এখনো অনেক জমিতে পাট থাকায় চাষিরা ধীরে ধীরে চারা রোপন করেছে।

মধুখালী উপজেলা কৃষি কর্মকর্তা আলভির রহমান জানান, রোপা আমনের বিরি-৮৭,৩৭,৭৫, বিনা-৭ সহ কয়েক জাতের ধানের চারা সাধারণত জুলাই থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত আবাদ করা হয়ে থাকে। আগাম ভাসমান চারাসহ বিভিন্ন উপায়ে আগষ্টের মাঝামাঝি পর্যন্ত ৫হাজার ৬’শ হেক্টর জমিতে ইতিমধ্যে রোপা আমনের চারা রোপন করে ফেলেছে। সেপ্টেম্বর (ভাদ্র মাস) ধরে রোপা আমনের চারা রোপন করতে পারবে। চলতি বছর উপজেলায় একটি পৌরসভা ও এগারটি ইউনিয়নে রোপা আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮হাজার ৬৯০হেক্টর জমিতে। গত মৌসুমে উপজেলায় মোট রোপা আবাদ করা হয়েছিল ৮হাজার ৬৪০ হেক্টর জমিতে। এ মাসধরে চারা রোপনের সুযোগ থাকায় এবং এখন বৃষ্টিপাত হওয়ায় চারা রোপনে লক্ষমাত্রা ছাড়িয়ে যাবার আশা করছেন কৃষি বিভাগ।


এ ক্যটাগরির আরো খবর..