আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে দেড় কেজি গাঁজাসহ শাহজাহান ফকির (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
ফরিদপুর র্যাব-৮ ক্যাম্পের একটি অভিযানিক দল উপজেলার কামালদিয়া গ্রাম থেকে তাকে আটক করে। শাহজাহান ঐগ্রামের মৃত ওয়াজেদ ফকিরের ছেলে।
র্যাব-৮ জানায়, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প এর একটি আভিযানিক দল সোমবার (৩ ডিসেম্বর) রাতে জেলার মধুখালী থানাধীন কামালদিয়া গ্রামে অভিযান পরিচালনা করে মোঃ শাহজাহান ফকির ১ (এক) কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ হাতে নাতে আটক করা হয়।
আটককৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার গাঁজা ব্যবসায়ী এবং সে দীর্ঘ দিন যাবৎ মধুখালী থানার বিভিন্ন এলাকায় নিষিদ্ধ গাঁজা ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। উদ্ধারকৃত গাঁজাসহ আটককৃত আসামীকে মধুখালী থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মধুখালী থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।



