বেনাপোল প্রতিনিধিঃ মিউনিসিপ্যাল গাভার্নেস এন্ড সার্ভিসেস প্রজেক্ট (এমজি এসপি) এর সহযোগিতায় বেনাপোল পৌর সভার আয়োজনে পৌরসভার ইনক্লুসিভ বাজেট সম্পত্তি মুল্যায়ন বিষায়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকাল ১০ টার সময় বেনাপোল পৌরমেয়র আশরাফুল আলম লিটন অনুষ্ঠানটির উদ্বোধন করেন।
বিশ^ব্যাংকের কর্মকর্তা গভার্নেস ইমপ্রুপমেন্ট এন্ড ক্যাপাসিটি বিল্ডিং ( জিআইসিবি) টিম মিউনিসিপ্যাল গভার্নেস এন্ড সার্ভিসেস প্রজেক্ট (এমজিএসপি) প্রশিক্ষক মাহাবুবর রহমান বেনাপোল পৌর এলাকার সচেতন নাগরিকদের নিয়ে এ প্রশিক্ষনের আয়োজন করেন। ৩০ জন প্রশিক্ষনার্থীকে তিনি বাজেট প্রনয়ন পৌরসভার আয় কিভাবে বৃদ্ধি করতে হবে এসব বিষয় নিয়ে বিষদ আলোচনা ও প্রদর্শন পদ্ধতিতে প্রশিক্ষন প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওযামীলীগের দপ্তর সম্পাদক আজিবর রহমান সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক পৌরকমিশনার রাশেদ আলী, মিজানুর রহমান কামরুন্নাহার আন্না প্রমুখ।



