বেনাপোলে ৬ লাখ রুপিসহ পাচারকারী আটক

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল(যশোর): যশোরের বেনাপোল সীমান্ত পথে পাচারের সময় ৬ লাখ ভারতীয় রুপিসহ আব্দুস ছামাদ নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।

বুধবার(১৬মে) সকাল ১০ টার দিকে বেনাপোল-গাতিপাড়া সড়কের পাশ থেকে ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাকে আটক করে। আটক পাচারকারী বেনাপোল ইউনিয়নের গয়ড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

বিজিবি জানায়, তাদের কাছে গোপন খবর আসে বেনাপোল সীমান্ত পথে বৈদেশিক মুদ্রার একটি চালান পাচার হবে। পরে বিজিবি অভিযান চালিয়ে এক পাচারকারীকে আটক করে। পরে তার কাছ থেকে ৬লাখ ভারতীয় রুপি পাওয়া যায়। রুপি গুলো সে সীমান্ত পথে ভারত থেকে নিয়ে আসছিল বলে জানায় বিজিবি।

বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের হাবিলদার আবু রায়হান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে মুদ্রা পাচার আইনে সামলা দিয়ে বেনাপোল পোর্টথানা পুলিশে সোপর্দের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।