বেনাপোলে ৫টি স্বর্ণের বারসহ যাত্রী আটক

মোঃমাসুদুর রহমান শেখ, শার্শা বেনাপোল প্রতিনিধিঃ ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের সামনে থেকে ৫টি স্বর্ণের বারসহ জালাল আহম্মেদ সেলিম (৪৮) নামে এক যাত্রীকে আটক হয়েছে।

আজ শুক্রবার (১৪ জুলাই) সকাল ১০টায় বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা তাকে আটক করে।

আটক স্বর্ণ পাচারকারী শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার সেতু মাতবারকান্দি গ্রামের একুব মুন্সির ছেলে।

বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা অফিসের সহকারী রাজস্ব কর্মকর্তা চান মাহামুদ খান জানান, আটক যুবক বেনাপোল কাস্টমস চেকপোস্ট পার হয়ে ভারতে যাওয়ার আগ মুহূর্তে তার চলাচল দেখে সন্দেহ হয়। পরে তার শীরর তল্লাশি করে ৫৮০ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বার পাওয়া যায়।

তাকে জিজ্ঞাসাবাদ ও আইনি  প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।