বীর মুক্তিযোদ্ধা সাবেক সেনা নায়েক রজব আলী পূর্ণ রাষ্ট্রিয় মর্যাদায় সমাহিত

মেহের আমজাদ, মেহেরপুর (৩০-১০-১৭)ঃ  মেহেরপুর, গাংনী উপজেলার কাথুলী গ্রামের বীর মুক্তিযোদ্ধা সাবেক সেনা নায়েক রজব আলীকে গতকাল সোমবার বিকেলে তার নিজ গ্রামে পূর্ণ রাষ্ট্রিয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। রজব আলী বেশ কিছুদিন যাবৎ স্পাইনাল কডে টিউমার জনিত রোগে আক্রান্ত হয়ে ঢাকার সি.এম.এইসে চিকিৎসা নিচ্ছিলেন।

সেখানে চিকিৎসাধিন অবস্থায় রবিবার ভোর রাতে তাঁর মৃত্যু হয়। গতকাল সোমবার বিকেলে জানাজা পূর্ববর্তী সময়ে মেহেরপুর-২ আসনের এমপি মকবুল হোসেন, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহম্মেদ, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মবর্তা (ওসি) আনোয়ার হোসেন মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, এসময় গাংনী থানা পুলিশের একটি চৌকশ দল গার্ড অব অনার প্রদান করেন।

পরে বাংলাদেশ সেনাবাহিনীর চৌকশ একটি দল কবরের পাশে গার্ড অব অনার প্রদান সহ জাতীয় পতাকা ও সেবাহিনীর পতাকা দিয়ে কবর ঢেকে দিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। মরহুম রজব আলী মৃত্যুর সময় স্ত্রী লিলি খাতুন, ছেলে জুয়েল রানা, মেয়ে হিরা খাতুন, আত্বীয় স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি এসএ টেলিভিশনের মেহেরপুর প্রতিনিধি ফজলুল হক মন্টুর ভগ্নিপতি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।